
নিউজ ডেস্কঃ ২০১৬ সালে দায়িত্বরত অবস্থায় প্রাণ হারিয়েছেন জাতিসংঘের ৩২ সদস্য। যাদের ২৬জনই শান্তিরক্ষী। গতকাল মঙ্গলবার জাতিসংঘের কর্মী ইউনিয়ন এক বিবৃতিতে একথা জানায়। তারা জানায়, বিগত ৫ বছরে সন্ত্রাসীদের হামলায় মারা গেছেন প্রায় ২৪০ জন। ২০১৫ সালে এই সংখ্যা সবচেয়ে বেশি ছিলো। সে বছর মারা গেছেন ৫১ জন ।
২০১৬ সালে সবচেয়ে বেশি শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন মালিতে। গুলি ও বোমা হামলায় মারা গেছেন ২৩জন। শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুয়েতেরেসের প্রতি কমিটি আহ্বান জানিয়েছে ইউনিয়ন ।