
নিউজ ডেস্ক: সুন্দরগঞ্জে টাকা দিয়ে ভোটারদের প্রলব্ধ করার অভিযোগে গাইবান্ধার উপজেলায় জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম শাহিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আজ মঙ্গলবার বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রিপুজিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
শরিফুল ইসলাম শাহিন উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হয়ে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি শান্তিরাম ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি। কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক এসআই মোখলেছুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে তাকে আটক করে থানায় আনা হয়েছে। আটক শরিফুল ইসলাম শাহিনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে।