
খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের নামে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কয়রা উপজেলা ছাত্রলীগ নেতারা। বিবৃতিদাতারা হলেন, কয়রা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সাইফ ও মনি রায়, সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ খান, দপ্তর সম্পাদক একরামুল হক সহ উপজেলা ছাত্রলীগ নেতারা। একই সাথে অবিলম্বে কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতির নামে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে প্রশাসনের নিকট জোর দাবি জানান কয়রা উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ । খবর বিজ্ঞপ্তির ।।