News71.com
 Bangladesh
 29 Mar 16, 07:33 AM
 802           
 0
 29 Mar 16, 07:33 AM

অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ নির্বাচন কমিশনারের ।।

অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ নির্বাচন কমিশনারের ।।

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ বলেছেন, ইউপি নির্বাচনে কোন অনিয়ম হলে সহ্য করা হবে না। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের আমরা সব ধরণের সুযোগ-সুবিধা দিচ্ছি। অনিয়ম দেখলে সাথে সাথে ব্যবস্থা নিতে হবে, বসে বসে আঙ্গুল চুষলে হবে না। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শাহ নেওয়াজ বলেন, নির্বাচনের দায়িত্বে থাকা কোন কর্মকর্তা সন্ত্রাসীদের সহযোগিতা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে ইসি। কেউ নির্বাচনে অনিয়ম ঠেকাতে ব্যর্থ হলে আমরা তাকে ছাড় দিব না। কারণ, এটা এমন কোন বিষয় নয় যে অনিয়ম ঠেকানো যাবেনা। কোন সমস্যা হলে আমাদের সাথে সাথে জানাতে হবে। আমরা দ্রুত ব্যবস্থা নিব ।

দ্বিতীয় দফা নির্বাচনে যদি ব্যালট পেপার ছিনতাই হয় তাহলে কি এবার বুলেট ছুড়বে?-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বুলেট কখন ছুড়বে তা পরিস্থিতির উপর নির্ভর করবে। আমারদের মাজিস্ট্রেট থাকবে এবং প্রিজাইডিং অফিসার অনেক ক্ষমতা সম্পূর্ণ । যখন পরিস্থিতি যেমন,তখন তেমনি আইন গতভাবে ব্যবস্থা নিবে তারা ।

তিনি আরও বলেন,আইন-শৃঙ্খলা বাহিনীর সামনে অপরাধ হবে তারা বসে আঙ্গুল চুষবে এটা আমরা সহ্য করব না । পিজাইডিং অফিসারের সামনে যদি অবৈধভাবে সীল মারে এটা সহ্য করা হবে না ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন