News71.com
 Bangladesh
 15 Feb 17, 06:47 PM
 211           
 0
 15 Feb 17, 06:47 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ কারাবন্দির মৃত্যু । ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ কারাবন্দির মৃত্যু । ।

 

নিউজ ডেস্কঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু হয়েছে। এদের একজন হলেন শেখ মনির (৪২), পিতা মৃত স্বপন মিয়া। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পূর্ব আটপাড়া গ্রামে তার বাড়ি।কারারক্ষী জাকারিয়া জানায়, মুন্সীগঞ্জের একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসাবে দির্ঘদিন যাবত মনির বন্দি এবং অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে আজ সকাল ১০টার দিকে কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর দিকে একই দিন অসুস্থতার কারণে রমজান আলী (৩৫) নামে আরো এক বন্দির মৃত্যু হয়। তার পিতার নাম  ইয়াদ আলী। গ্রামের বাড়ী দিনাজপুর জেলার কোতোয়ালি থানার ববাইনগর চুনিয়াপাড়ায়।কারাসূত্র জানায়, বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় রমজান আলী রংপুর কারগারে বন্দি ছিলেন। সেখানে অসুস্থতার কারণে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে গত ১১ ফেরুয়ারি ঢামেক হাসপাতালের সার্জারি বিভাগের ২১৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল তাকে। আজ তাকে ওয়ার্ড থেকে রিলিজ করা হলে কারারক্ষীরা তাকে নিয়ে যাওয়ার সময় আবারো সে অসুস্থ হয়ে পড়ে। তাকে নিয়ে হাসপাতালে গেলে বেলা ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন