News71.com
 Bangladesh
 15 Feb 17, 08:13 PM
 276           
 0
 15 Feb 17, 08:13 PM

সার্কভুক্ত ৬ দেশের মধ্যে নেপাল ছাড়া ৫ দেশের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে বাণিজ্যমন্ত্রী । ।  

সার্কভুক্ত ৬ দেশের মধ্যে নেপাল ছাড়া ৫ দেশের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে বাণিজ্যমন্ত্রী । ।   

 

নিউজ ডেস্কঃ সার্কভুক্ত ছয়টি দেশের মধ্যে নেপাল ছাড়া বাকি পাঁচটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। আজ সংসদে সরকারি দলের এ কে এম শাহজাহান কামালের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ সর্বোচ্চ চার হাজার ৭৬৩ দশমিক ২৮ মিলিয়ন ইউএস ডলার। এরপরই পাকিস্তানের সাথে ৪৬০ দশমিক ৪৩ মিলিয়ন, ভুটানের সাথে ১৬ দশমিক ৮৬ মিলিয়ন, শ্রীলংকার সাথে ১৪ দশমিক ৫৫ মিলিয়ন, আফগানিস্তানের সাথে এক দশমিক ৩২ মিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি রয়েছে। তবে একমাত্র নেপালের সাথে আট দশমিক ৪৮ মিলিয়ন ইউএস ডলার বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে।

তোফায়েল আহমেদ বলেন, ভারত থেকে মুলধনী যন্ত্রপাতি, যন্ত্রাংশ, শিল্পের কাঁচামাল, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানির অপরিহার্যতার কারণে বাণিজ্য ঘাটতির পরিমাণ বেশি। তবে এ বাণিজ্য ঘাটতি পূরণে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে যুগোপযোগী রফতানি নীতি ২০১৫-১৮ প্রণয়ন, সার্কভুক্ত দেশসমূহের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যে ট্যারিফ ও নন-ট্যারিফ বাধা দূর করা, শুল্কমুক্ত সুবিধা প্রচলন, রফতানির ক্ষেত্রে নগদ সহায়তা, বাংলাদেশ-ভারত-ভুটান-নেপালের মধ্যে বিদ্যুৎ, পানি সম্পদ, ট্রানজিট ও কানেকটিভিটি বিষয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন।

বাণিজ্যমন্ত্রী বলেন, এছাড়া দেশে শ্রমঘন শিল্প স্থাপন ও রফতানি পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন পরীক্ষাগার স্থাপন, বিদ্যুৎ খাত ও দেশের অবকাঠামোর উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।মন্ত্রী বলেন, সার্কভুক্ত দেশের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদন, বিভিন্ন দেশে একক বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন