News71.com
 Bangladesh
 15 Feb 17, 10:41 PM
 248           
 0
 15 Feb 17, 10:41 PM

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি সীমান্তে বিজিবির ৩টি বিওপি নির্মাণে সার্বিক সহযোগিতা দেবে বিএসএফ ।।

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি সীমান্তে বিজিবির ৩টি বিওপি নির্মাণে সার্বিক সহযোগিতা দেবে বিএসএফ ।।

 

নিউজ ডেস্কঃ রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন অরক্ষিত দুর্গম পাহাড়িয়া সীমান্ত এলাকায় বিজিবির ৩টি নতুন বিওপি ক্যাম্প স্থাপনে সার্বিক সহযোগিতা দিতে সম্মত হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বুধবার খাগড়াছড়ির রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত সীমান্ত বৈঠকে তারা এ সম্মতি জানায়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে ।

সূত্র জানায়, বাঘাইছড়ির মারিশ্যাস্থ বিজিবির ৫১ ব্যাটালিয়নের আওতাধীন ভারতের মিজোরাম সীমান্তে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা অনেকটা অরক্ষিত। সড়ক যোগাযোগ বিহীন দুর্গম পাহাড়িয়া ওই সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা বাড়াতে ৩ টি নতুন বিওপি ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেয়া হয়। ক্যাম্পগুলো স্থাপনে বিএসএফের সহযোগিতা চাওয়া হয়। এরপ্রেক্ষিতে তারা সার্বিক সহযোগিতা দিতে রাজী হয় ।

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় রামগড় পৌরসভার সন্মেলন কক্ষে বৈঠকটি শুরু হয়ে বেলা দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। বৈঠকে ১১ সদস্যের বিজিবি দলের নেতৃত্ব দেন গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল জাবেদ সুলতান। অন্যদিকে ১২ সদস্যের বিএসএফের প্রতিনিধিত্ব করেন বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ার হেড কোর্য়াটারের ডিআইজি শ্রী হারদিফ সিং ।

এদিকে বৈঠক শেষে বিজিবির প্রতিনিধিদলের প্রধান গুইমারার সেক্টর কমান্ডার কর্নেল জাবেদ সুলতান এ প্রতিনিধিকে বলেন, অত্যন্ত আন্তরিক ও সোহার্দপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের সীমান্তে বিজিবি-বিএসএফের যৌথ কার্যক্রম, ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, সীমান্ত পিলার চেক, যৌথ টহল প্রভৃতি বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপারসহ সীমান্ত অপরাধ দমন বিষয়েও আলোচনা হয়। কর্নেল জাবেদ বলেন, বৈঠকে রামগড় সাব্রুম স্থল বন্দর চালুর কার্যক্রমে ভারতের অগ্রগতির তথ্য জানিয়ে বাংলাদেশ অংশের কাজের খোঁজখবর নেয় তারা। তিনি আরও বলেন, আগামী মাসে দুই পক্ষের মধ্যে পুনরায় বৈঠক হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন