News71.com
 Bangladesh
 15 Feb 17, 10:42 PM
 245           
 0
 15 Feb 17, 10:42 PM

ছাত্রদের অধিকার আদায়ে সব সময় প্রস্তুত ছাত্রলীগ’ ।। ঢাবি ছাত্রলীগ সভাপতি

ছাত্রদের অধিকার আদায়ে সব সময় প্রস্তুত ছাত্রলীগ’ ।। ঢাবি ছাত্রলীগ সভাপতি

 

নিউজ ডেস্কঃ ছাত্রদের অধিকার আদায়ে ছাত্রলীগ সব সময় প্রস্তুত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান। আজ বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলে ছাত্র-শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিয় সভায় তিনি এ কথা বলেন। ছাত্রলীগের ১৯ দফার প্রথম দফা খাবারের মান ভালো করার লক্ষ্যে জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগ এ সভার আয়োজন করে ।

অনুষ্ঠানে হল শাখা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মো. আরিফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহেদ খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রহমত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স ।

আবিদ আল হাসান বলেন, ছাত্রলীগ সবসময় ছাত্রদের অধিকার নিয়ে কাজ করে। বিভিন্ন সময় ছাত্রদের কাছ থেকে নানা অভিযোগ পাওয়া যায়। মাঝে মাঝে ক্যান্টিন মালিকদের পক্ষ থেকেও অভিযোগ পাওয়া যায়। ছাত্ররা যাতে কোনো সমস্যায় না পড়েন সে বিষয়ে কাজ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সবসময় প্রস্তুত আছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন