News71.com
 Bangladesh
 16 Feb 17, 09:31 AM
 271           
 0
 16 Feb 17, 09:31 AM

রাজধানীর মোহাম্মদপু বাঁশবাড়ি বস্তিতে আগুন । ।

রাজধানীর মোহাম্মদপু বাঁশবাড়ি বস্তিতে আগুন । ।

নিউজ ডেস্কঃ রাজধানী মোহাম্মদপুর এলাকার বাঁশবাড়ি বস্তির আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ফায়ার সার্ভিসের পরিদর্শক পলাশ চন্দ্র মোদক এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, রাত ৩টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। ভোর ৫টা ২৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। বস্তিটি মোহাম্মদপুরের শিয়া মসজিদের কাছে।

জানা গেছে, আগুনে বস্তির একশ’র বেশি ঘর পুড়ে গেছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, বাঁশবাড়ি বস্তির আগুন পাশের একটি ভবনে ছড়িয়ে পড়ে। তবে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন