News71.com
 Bangladesh
 29 Mar 16, 08:54 AM
 594           
 0
 29 Mar 16, 08:54 AM

মায়ের পেটে গুলিবিদ্ধ সেই শিশুর জীবিত জন্মগ্রহণ ।। নষ্ট হয়েছে শুধু ডান চোখ......

মায়ের পেটে গুলিবিদ্ধ সেই শিশুর জীবিত জন্মগ্রহণ ।। নষ্ট হয়েছে শুধু ডান চোখ......

নিউজ ডেস্কঃ মায়ের পেটে থাকতে গুলিবিদ্ধ হয় শিশু সুরাইয়া। মাগুরায় আওয়ামী লীগ সমর্থক দুই পক্ষের গোলাগুলির সময় পৃথিবীর আলো দেখার আগে একটি গুলি তার শরীর ভেদ করে যায়। সেই শিশু সুরাইয়ার ডান চোখ নষ্ট হয়ে গেছে, ওই চোখে আর কখনোই দেখতে পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসকরা আরও বলেন, সুরাইয়া ডান চোখে এখন কিছুই দেখতে পায় না। এর প্রভাবে তার বাম চোখও ক্ষতিগ্রস্ত হতে পারে।

বাংলাদেশ আই হাসপাতালের চিকিৎসক ডা. কাজী সাব্বির আনোয়ারের কাছে গতকাল সোমবার মা নাজমা ও বাবা বাচ্চু মিয়া সুরাইয়ার বিষয়ে পরামর্শ নিতে গেলে পরীক্ষা করে সাব্বির আনোয়ার বলেছেন, সুরাইয়া ডান চোখে এখনই কিছু দেখে না। ভবিষ্যতেও দেখার সম্ভাবনাও নেই। বাম চোখ ভালো রাখতে হলে চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে।

প্রসঙ্গত, গত বছরের ২৩শে জুলাই শহরের দোয়ারপাড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকা দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে নিহত হন মমিন ভূঁইয়া নামে এক ব্যক্তি। এদিকে, গর্ভে থাকা শিশু সুরাইয়াসহ গুলিবিদ্ধ হন নাজমা বেগম নামে এক গৃহবধূ । চাঞ্চল্যকর এ ঘটনায় নিহত মমিনের ছেলে রুবেল ২৬শে জুলাই মাগুরা সদর থানায় ১৬ জনের নামে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

সন্তানের এমন অবস্থায় নাজমার এখন একটাই দাবি, আমি দোষীদের বিচার চাই ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন