News71.com
 Bangladesh
 29 Mar 16, 09:34 AM
 672           
 0
 29 Mar 16, 09:34 AM

রাজশাহী ইসলামী ব্যাংকের কাউন্টীর থেকে এক গ্রাহকের ২ লক্ষ ২৪ হাজার টাকা চুরি।।

রাজশাহী ইসলামী ব্যাংকের কাউন্টীর থেকে এক গ্রাহকের ২ লক্ষ ২৪ হাজার টাকা চুরি।।

নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংকের রাজশাহী নিউ মার্কেট শাখায় ঢুকে এক গ্রাহকের ২ লক্ষাধিক টাকা চুরি করেছে একটি চক্র। এ ঘটনায় মহানগরীর বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। চুরির ঘটনাটি সিসি ক্লোজড সার্কিট ক্যামেরায় ধরা পড়লেও চোর চক্রটিকে চিহ্নিত করা যায়নি।

ভুক্তভোগী গ্রাহক আলাল উদ্দিন নিউ মার্কেট এলাকার মিতা স্টুডিও অ্যান্ড কালার ল্যাবের মালিক। তিনি বলেন, দুপুর পৌনে ২টার দিকে তিনি দোকানের কর্মচারী কৃষ্ণা কুমার রাহাকে ইসলামী ব্যাংকের নিউ মার্কেট শাখায় ৯ লাখ ২৪ হাজার টাকা টিটি করতে পাঠান। কৃষ্ণা ব্যাংকের ৩ নম্বর কাউন্টারে টাকা জমা দেওয়ার জন্য দাঁড়ায়। এরপর কাউন্টারের সামনে টাকার ব্যাগটি রেখে পাশের ৪ নম্বর কাউন্টারে এক পরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলতে যায়। এসে ব্যাগ থেকে টাকা বের করে কাউন্টারে জমা দেওয়ার সময় দেখে, ব্যাগটি কাটা, ব্যাগ থেকে ২ লাখ ২৪ হাজার টাকা নেই। ২ লাখ ২৪ হাজার টাকা অন্য টাকা থেকে আলাদা করে রাখা ছিলো।

এ ব্যাপারে ব্যাংকটির নিউ মার্কেট শাখার ভাইস প্রেসিন্ডেট শাহজাহান আলী বলে, পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখেছি। ফুটেজে দেখা গেছে ৩জনে একটি চক্র এ ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনাটির পর ব্যাংকের নিরাপত্তা আরও বাড়ানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন