News71.com
 Bangladesh
 30 Mar 16, 12:50 PM
 756           
 0
 30 Mar 16, 12:50 PM

ইউপি নির্বাচন অনিয়মের অভিযোগে ২ ওসি প্রত্যাহার ।।

ইউপি নির্বাচন অনিয়মের অভিযোগে ২ ওসি প্রত্যাহার ।।

নিউজ ডেস্ক: চলমান ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে অনিয়মের অভিযোগে ঝিনাইদহের মহেষপুর ও গাজীপুরের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওসি প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি । আজ মঙ্গলবার রাতে মহাপুলিশ পরিদর্শককে (আইজিপি) নির্দেশনাটি পাঠিয়েছে ইসির উপ-সচিব মো. সামসুল আলম।

জানাগেছে ওই ২ ওসির বিরুদ্ধে আইন বহির্ভূত কার্যকলাপের অভিযোগের প্রমাণ পাওয়ায় কমিশন তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়েছে। রাতেই নির্দেশনাটি পাঠানো হয়েছে।

ইসি কর্মকর্তারা জানায়, মহেষপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব ও কালীগঞ্জের ওসি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে কয়েকজন প্রার্থী পক্ষপাতের অভিযোগ আনে। সে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত হলে এর সত্যটা পাওয়া গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন