
নিউজ ডেস্কঃ মগবাজার-মৌচাক ফ্লাইওভারের তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশ আগামীকাল বুধবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে আনুষ্ঠানিক উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
আজ ৩০শে মার্চ বুধবার সকাল সাড়ে ১০টায় মগবাজার-মৌচাক ফ্লাইওভারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে হলি ফ্যামিলি হাসপাতাল সংলগ্ন ফ্লাইওভারের লেনে উদ্বোধন শেষে ফ্লাইওভারে গাড়িতে চড়ে সাতরাস্তা অংশ পর্যন্ত যাবেন; এরপর অফিসার্স ক্লাবে সুধী সমাবেশে বক্তৃতা প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তবে প্রধানমন্ত্রীর ইচ্ছের ওপর এ সূচির কিছুটা পরিবর্তনও হতে পারে বলে এলজিইডি’র প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল প্রমুখ।