News71.com
 Bangladesh
 17 Feb 17, 03:47 PM
 198           
 0
 17 Feb 17, 03:47 PM

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৭০ কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ী আটক ।।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৭০ কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ী আটক ।।

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৭০ কেজি গাঁজাসহ তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাজপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। আজ শুক্রবার সকালে উপজেলার চান্দুরা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- চান্দুরা এলাকার আনিস ও ফারহান।

র্যা ব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফীন পরাগ জানান, আনিস ও ফারহান বিজয়নগর থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন