
নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের পূর্বপাড়া এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে ভাংচুর এবং অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা । গতকাল রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে ।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন । যেকোনো ধরনের নাশকতা রোধে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ।