News71.com
 Bangladesh
 18 Feb 17, 11:41 PM
 242           
 0
 18 Feb 17, 11:41 PM

মানিকগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান ।। গত ১৮ দিনে ৯০টি মামলা, গ্রেপ্তার ১১৭ জন

মানিকগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান ।। গত ১৮ দিনে ৯০টি মামলা, গ্রেপ্তার ১১৭ জন

 

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জ জেলা পুলিশ বিশেষ অভিযানে গত ১৮ দিনে ৭ উপজেলার বিভিন্ন এলাকায় ৯০ টি মামলায় মাদকদ্রবসহ ১১৭ জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রবগুলো হচ্ছে, গাঁজা ৭ কেজি ৭৫৫ গ্রাম, ইয়াবা ১০৭৭ পিস, হোরোইন ১২৪.৭০ গ্রাম, বাংলা মদ ৩.৫ লিটার, ২৩,৫০৫ টি এ্যাম্পুল। এছাড়া নগদ ১৪ হাজার ১৯০ টাকা উদ্ধার করে পুলিশ। মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম গতকাল তার কার্য্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ সময় ডিএসবির সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান সিদ্দিকী, ডিআইও-১ মনিরুল ইসলাম, ডিবির  এস আই আব্দুছ ছালাম উপস্থিত ছিলেন।

গতকাল শুক্রবার গভীর রাতেও মাদকদ্রব্যসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্য রাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরা হচ্ছেন- সদর উপজেলার পূর্ব দাশড়ার তারা মিয়ার ছেলে মোঃ তারেক(৩৩), সোনা কান্দা এলাকার গোলাম সারোয়ারের মেয়ে শারমিন আক্তার(৩৩), পশ্চিম দাশড়া এলাকার রাম চন্দ্র রায়ের ছেলে দপ্প রায়(৩০), বায়রা এলাকার রফিকুল ইসলামের ছেলে রতন মিয়া(১৮), দিয়ারা ভবানিপুর (বড়াই) এলাকার সোনাইমুদ্দিনের ছেলে আব্দুল মান্নান(৩০), ঘিওর উপজেলার নলকুরিয়া এলাকার আমজাদের ছেলে মামুন(২৫), সিংজুরি এলাকার মধু বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস(১৮), তেরশ্রী এলাকার শাহীন মিয়ার ছেলে সোহান মিয়া(১৯), বালিয়াবাধা এলাকার মৃত জাবেদ হোসেনের ছেলে মুক্তার হোসেন(৩০), মুক্তারের শশুর আতাব আলী,সিংগাইর উপজেলার আঙ্গারীয়া এলাকার সাঈদ আহমেদের ছেলে শরিফুল ইসলাম(৩৪), রাজবাড়ী জেলার রাম নগর এলাকার ফজলু হাওলাদারের মেয়ে শাকিলা (১৮) দের মাদকদ্রব্যসহ আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ সুপার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন