News71.com
 Bangladesh
 30 Mar 16, 06:23 AM
 706           
 0
 30 Mar 16, 06:23 AM

ত্রিশালের ইউএনও রাশেদুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ।।

ত্রিশালের ইউএনও রাশেদুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ।।

নিউজ ডেস্কঃ সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (টিএনও) মোহাম্মদ রাশেদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আজ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কর্মস্থলে মৃত্যুবরণকারী বিসিএস প্রশাসন ক্যাডারের এই মেধাবী কর্মকর্তা গোটা চাকরি জীবনে অত্যন্ত নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন