News71.com
 Bangladesh
 30 Mar 16, 06:40 AM
 736           
 0
 30 Mar 16, 06:40 AM

হবিগঞ্জ সদর উপজেলার ধলগ্রামে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ।।

হবিগঞ্জ সদর উপজেলার ধলগ্রামে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ হবিগঞ্জ সদর উপজেলার ধলগ্রামে বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টার দিকে খেলা করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজিমুদ্দিন। নিহতরা হল-একই গ্রামের আমিরুদ্দিনের মেয়ে হেবজা আক্তার, আওলাদ মিয়ার মেয়ে রুমা আক্তার ও জাহেদ মিয়ার ছেলে জীবন।

ওসি নাজিমুদ্দিন জানায়, ওই ৩ শিশু দুপুরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। টের পেয়ে পরিবারের লোকজন শিশু ৩টিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন