News71.com
 Bangladesh
 30 Mar 16, 09:44 AM
 688           
 0
 30 Mar 16, 09:44 AM

বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ ।।

বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ ।।

নিউজ ডেস্ক: বান্দরবানে সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। আজ বুধবার দুপুরে বান্দরবান সরকারি কলেজের হলরুমে এসব সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল ওই কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বণিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কলেজের উপাধ্যক্ষ আবু তাহের ভূঁইয়া, বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক টিপু দাশ প্রমুখ। এসময় কলেজে অধ্যায়নরত দরিদ্র ও মেধাবী শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন  শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন