News71.com
 Bangladesh
 30 Mar 16, 10:02 AM
 693           
 0
 30 Mar 16, 10:02 AM

নারায়ণগঞ্জে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণ, আটক ১

নারায়ণগঞ্জে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণ, আটক ১

নারায়ণগঞ্জ সংবাদদাতা: টাকার প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় দুলাল নামে এক ব্যক্তিকে আটক করে থানায় সোর্পদ করেছে এলাকাবাসী। আজ বুধবার দুপুরে শহরের শহীদনগর আলআমিন রোড ডিয়ারা সুকুমপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। দুলাল হোসেন ওই এলাকার সাইদুর রহমানের ছেলে।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, বেলা পৌনে ১২টার দিকে পাশের বাড়ির এক মেয়ের সঙ্গে খেলছিলো শিশুটি। ১ ঘণ্টা পরেও বাসায় ফিরে না আসায় মেয়েকে খুঁজতে বের হন তিনি। সে দুলালের ঘরে আছে। দুলালের ঘরের বাসায় গিয়ে তিনি তার মেয়েকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পান। দ্রুত শিশুটিকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির বাবা বলেন, টাকার প্রলোভন দেখিয়ে দুলাল তাকে ঘরে ডেকে নিয়ে যায় বলেছে শিশুটি। এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক এসআই শফিকুল ইসলাম বলে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন