News71.com
 Bangladesh
 30 Mar 16, 10:21 AM
 748           
 0
 30 Mar 16, 10:21 AM

গ্রীষ্মের আগেই ডায়রিয়ার প্রকোপ বিপাকে রাজধানীবাসী ।।  

গ্রীষ্মের আগেই ডায়রিয়ার প্রকোপ বিপাকে রাজধানীবাসী ।।   

নিউজ ডেস্কঃ গ্রীষ্ম আসার আগেই রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। আইসিডিডিআরবি'র তথ্য মতে, মহাখালী কলেরা হাসপাতালে গড়ে প্রতিদিন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে প্রায় ৪শ' জন।

চিকিৎসকরা বলেন, বিশুদ্ধ পানির সংকট এবং খোলা ও বাসি খাবারের কারণেই এই রোগে আক্রান্ত হচ্ছে অনেকে। এদিকে ডায়রিয়ায় আক্রান্ত রোগীকে বেশী করে ওরস্যালাইন খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের। উপরে ঝুলছে স্যালাইনের ব্যাগ। বিছানায় শুয়ে অপলক তাকিয়ে রয়েছে রছিন। ডায়রিয়ায় আক্রান্ত হয়েই চঞ্চলতা হারিয়েছে ১৮ মাসের এক শিশু। মহাখালী কলেরা হাসপাতালের সারি সারি বিছানায় অনেকটা নিথর পড়ে আছে ডায়রিয়ায় আক্রান্ত শতশত শিশু। বয়স্করাও রেহাই পাচ্ছেনা পানিবাহিত এই রোগ থেকে।

প্রতিবছর গরম এলেই ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যায় আইসিডিডিআরবি'র প্রধান চিকিৎসক ডা. পি কে বর্ধন। তবে সচেতন থাকলে অনেকেই এই রোগ থেকে রেহাই পেতে পারে বলে জানান তিনি। গবেষকরা বলছেন, প্রতিবছর দেশে প্রায় ৭০ ভাগ শিশু আক্রান্ত হয় পানিবাহিত রোগে।  তাই শিশুদের প্রতি আরো বেশী যত্নশীল হওয়ার পরামর্শ তাদের ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন