
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীকে উদ্দেশ্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্র রাজনীতি কিংবা ছাত্রলীগের নামে কোনো হত্যাকাণ্ড ঘটলে তার দায়ভার এড়ানোর কোনো সুযোগ নেই ।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহেল হত্যার ঘটনায় সরকার কঠোর অবস্থান রয়েছে বলেও জানান মন্ত্রী। ছাত্রলীগ না করুক কিন্তু ছাত্রলীগের নামে হচ্ছে। অনুপ্রবেশকারী আর যে নামেই বলি সেগুলো ছাত্রলীগের নামে হচ্ছে সেটা অস্বীকার করার সুযোগ নাই। আমরা কঠোর অবস্থানে আছি। ঘটনার সাথে যারাই জড়িত বিচার তাদের হবেই ।