News71.com
 Bangladesh
 31 Mar 16, 12:30 PM
 741           
 0
 31 Mar 16, 12:30 PM

বরগুনায় ইয়াবাসহ ইউপি সদস্য আটক ।।

বরগুনায় ইয়াবাসহ ইউপি সদস্য আটক ।।

নিউজ ডেস্কঃ বরগুনায় ইয়াবাসহ এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। বাবুগঞ্জ ফাঁড়ি পুলিশ আজ বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া খেয়াঘাট থেকে তাকে আটক করে। আটক ইউপি সদস্যের নাম এনামুল হক হিরু। তিনি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বর্তমান সদস্য।

পুলিশ কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নিশানবাড়িয়া খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে হিরুকে আটক করে বাবুগঞ্জ ফাঁড়ি পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক এনামুল হক হিরুর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন