
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সন্তোষ ভট্টাচার্য ভবনের ৮ম তলা থেকে পড়ে এক কর্মচারীর রহস্যজন মৃত্যু হয়েছে। নিহতের নাম পলাশ বসু। তিনি ওই ভবনের রসনা বিলাশ নামের একটি মেসে থাকতেন। আজ রাতে এ ঘটনা ঘটে ।
জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. অসীম সরকার বলেন, রাত সাড়ে ৮টার দিকে সন্তোষ ভট্টাচার্য ভবনের ৮মতলা থেকে পড়ে গুরুতর আহত হন পলাশ বসু। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে কিভাবে পলাশ ওই ভবন থেকে পড়েছে তা জানাতে পারেননি তিনি ।