
নিউজ ডেস্কঃ প্রথম ধাপে ২২ মার্চের ইউপি নির্বাচনের আগের দিন সাতক্ষীরা জেলায় ব্যালট পেপারে সিল মারা হয়েছে। গতকাল এই অভিযোগে নির্বাচন কমিশন ওই জেলার এসপিসহ ৫ ওসিকে তলব করেছিল নির্বাচন কমিশন। কমিশনের পূর্ণাঙ্গ বোর্ড এ বিষয়ে দীর্ঘ শুনানী গ্রহন করেন।
কমিশনের সাথে সংশ্লিষ্ট সুত্র জানায় গতকাল বুধবার নির্বাচন কমিশনে বৈঠকে জিজ্ঞাসাবাদে সকলের সামনে মুখ খুলেছেন এসপি চৌধুরী মঞ্জুরুল কবির। তিনি বলেছেন ,"যে বিষয়টি হয়েছে তার জন্য ক্ষমা চাচ্ছি। তবে অনেক বিষয় আমি জানতাম না। আগামীতে এরকম আর হবে না। যারা এসব বিষয়ে জড়িত তাদের আমরা দ্রুত গ্রেফতার করব।"
বৈঠকে চার কমিশনার বিভিন্ন বিষয়ে পুলিশ সুপার সাতক্ষিরা চৌধুরী মনজুরুল করিবকে জেরা করেন। এসময় নির্বাচন কমিশনার মোবারক জানতে চাবন , "আপনার এলাকায় এসব ঘটনা ঘটল আপনি ব্যবস্থা নিতে পারতেন বা মামলা করতে পারতেন কোনটাই করেন নি এর কারন কি?"
তবে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সাতক্ষীরার এসপি চৌধুরী মঞ্জুরুল কবির কোন মন্তব্য নাই বলে পাশ কাটান।