
নিউজ ডেস্কঃ ভোটের আগের রাতে যশোর সদর উপজেলার এক ইউনিয়নে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুই যুবকের মৃত্যু হয়েছে । যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে লেবুতলা ইউনিয়নের হাজি মতিউর রহমান ডিগ্রি কলেজের ভেতরে ওই বিস্ফোরণে আরও তিনজন আহত হয়েছেন।
বিস্ফোরণে নিহতরা হলেন- ইমদাদুল (৩২) ও সবুজ (৩৯)। আহত মোস্তফা (৩৪), রুবেল (২১) ও রাকিবকে (২৮) যশোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাতে কলেজের একটি কক্ষে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটলে তারা আহত হয়। এলাকাবাসীর তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি নিয়ে আসে এবং থানায় খবর দেয় । আজ ভোর ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমদাদুল ও সবুজের মৃত্যু হয় বলেছেন তিনি ।
পুলিশ কর্মকর্তা বলেছেন, হতাহরা সবাই আন্দোলপোতা গ্রামের বাসিন্দা। বোমা তৈরির পেছনে ভোট ঘিরে নাশকতার পরিকল্পনা ছিল কি না- তা খতিয়ে দেখা হচ্ছে ।