
নিউজ ডেস্কঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুরের মেলান্দহের একটি কেন্দ্রে অনিয়মের অভিযোগে সাধারণ ভোটারদের বিক্ষোভের পর ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে । আজ সকালে উপজেলার নয়ানগর ইউনিয়নের মামাভাগিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে পুলিশ সুপার নিজাম উদ্দীন বলেন ।
তিনি বলেন, প্রিজাইডিং অফিসারের সহায়তায় ওই ভোটকেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মারার অভিযোগ করে বিক্ষোভ শুরু করে সাধারণ ভোটাররা । পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে, পরে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রাখা হয় ।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল বাশার বলেন, অনিয়মের অভিযোগ ও ভোটারদের বিশৃঙ্খলার কারণে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে ।