
নিউজ ডেস্ক: ৬টি আগ্নেয়াস্ত্রসহ ৩জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত বুধবার দিন রাতে বংশাল থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম সিদ্দিকী বলেন আটকদের কাছ থেকে ৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।