
নিউজ ডেস্কঃ রাজধানীর টিকাটুলিতে বাসচাপায় ঢাকা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আরিফুল ইসলাম (২২) ঢাকা কলেজের ‘বিজনেস স্ট্যাডিজ’ বিভাগের প্রথম বর্ষের ছাত্র । আজ সকাল সাড়ে ১০টার দিকে টিকাটুলির ইত্তেফাক মোড়ে দুর্ঘটনায় গুরুতর আহত হন আরিফুল।
এসময় পথচারীরা দ্রুত আরিফুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন । প্রতক্ষ্য দর্শীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক সাংবাদিকদের জানাল, আরিফুল মোটরসাইকেলে ছিলেন। ইত্তেফাক মোড়ে মোটরসাইকেল পিছলে রাস্তার উপর পড়ে গেলে ৮ নম্বর রুটের একটি বাস তাকে চাপা দেয়।