
নিউজ ডেস্কঃ যশোর সদর উপজেলার চাঁচরা ইউনিয়নের ৬৫ নম্বর চাঁচড়া ভাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা ও সংঘর্ষে আবদুস সাত্তার নামের এক ফেরিওয়ালা নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বিপিএম news71 কে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণকারি দুই চেয়ারম্যান প্রাথীর সমর্থকদের মধ্যে হামলা ও সংঘর্ষে আবদুস সাত্তার নিহত হয়েছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও গুলি চালিয়েছে।
এদিকে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল করিম অভিযোগ করেছেন , বিদ্রোহী প্রার্থী আব্দুল জিজ বিশ্বাসের সমর্থকেরা কেন্দ্র ও এর আশপাশ এলাকায় হামলা চালায়। নিহত আবদুস সাত্তারের লাশ যশোর জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।