
নিউজ ডেস্কঃ সন্দ্বীপ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার বাউরিয়া ইউনিয়নে এই হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার। নিহতরা হলেন মোহাম্মদ ইব্রাহীম (৩৫), মো. জামাল (৩৪) ও সানাউল্লাহ (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে উপজেলার বাউরিয়া ইউনিয়নে কেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ব্যাপক গুলি বিনিময়ে ৩ জন নিহত হয়। এছাড়া এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যাই।