News71.com
 Bangladesh
 24 Feb 17, 07:12 PM
 199           
 0
 24 Feb 17, 07:12 PM

বাংলাদেশ ছাত্রলীগই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড।। সাইফুর রহমান সোহাগ

বাংলাদেশ ছাত্রলীগই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড।। সাইফুর রহমান সোহাগ

 

নিউজ ডেস্কঃ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশরত্ন শেখ হাসিনার ভ্যানগার্ড। আগে জাতির জনকের নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা সব কর্মসূচি সফল করতো। এখন দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে যাবতীয় কর্মসূচি সফল করে থাকে। আগামী রবিবার বগুড়ার সান্তাহারে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে বৃহত্তর রাজশাহী অঞ্চলের ছাত্রলীগের নেতাকর্মীরা জনতার ঢল নামাবে। সে লক্ষ্যে সবাইকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। আজ শুক্রবার বিকালে বগুড়ায় রাজশাহী বিভাগীয় ছাত্রলীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রলীগ সভাপতি সোহাগ বলেন, বর্তমান সরকার শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে। বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। শিক্ষার্থীদের পাশাপাশি মায়েদের বৃত্তির ব্যবস্থা চালু করেছে বর্তমান সরকার। শিক্ষার্থীরা যেন জঙ্গিবাদ-সন্ত্রাসবাদে না জড়ায় সে জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের টিম গঠন করে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি। ছাত্রলীগ সভাপতি সোহাগ বলেন, ছাত্র ও যুব সমাজকে ধ্বংস করে মরণ নেশা মাদক। কোন মাদকাসক্ত যেন ছাত্রলীগের প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। মাদকের বিরুদ্ধে জনমত গঠনে ছাত্রলীগকে কাজ করতে হবে। 

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায়ের পরিচালনায় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাহমুদুর রহমান জনি, কেন্দ্রীয় নেতা জহির আহাম্মদ খানসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয়ের সভাপতি-সাধারণ সম্পাদকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন