News71.com
 Bangladesh
 31 Mar 16, 09:08 AM
 651           
 0
 31 Mar 16, 09:08 AM

আশুলিয়া যুবককে শ্বাসরোধ করে হত্যা, আটক ১ ।।

আশুলিয়া যুবককে শ্বাসরোধ করে হত্যা, আটক ১ ।।

নিউজ ডেস্কঃ ঢাকার অদুরে আশুলিয়ার গাজীরচটে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে র্দুবৃত্তরা ।এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ বিকালে আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকার রিয়াজ নামে এক ব্যক্তির বাড়ি একটি ঘর থেকে এই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে গাজীরচটের একটি বাড়ির কক্ষ থেকে গলা ফাঁস দেওয়া ঝুলন্ত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। যুবকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঘরের পালার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। এসময় ঘর তল্লাশি করে চাপাতি ও ছুরি উদ্ধার করা হয়। এছাড়া মাদক দ্রব্যও উদ্ধার করা হয় । এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তার রুমমেট সজল নামে একজনকে আটক করা হয়েছে ।

নিহতের নাম শামীম প্রমাণিক। সে চরসি শেখ পাড়া গ্রামের সদর থানার জামালপুর জেলার মনছের পারমানিকের ছেলে। সে আশুলিয়ায় পোষাক কারখানায় কাজ করত । এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে। এদিকে সকালে সাভারের হেমায়েতপুরে অজ্ঞাত ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে র্দুবৃত্তরা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন