News71.com
 Bangladesh
 24 Feb 17, 07:29 PM
 181           
 0
 24 Feb 17, 07:29 PM

জঙ্গিবাদ নয়, গণতন্ত্রই দেশ উন্নয়নের একমাত্র আসল পন্থা ।। জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আখতার

জঙ্গিবাদ নয়, গণতন্ত্রই দেশ উন্নয়নের একমাত্র আসল পন্থা ।। জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আখতার

নিউজ ডেস্কঃ জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি বলেছেন,  জঙ্গিবাদ নয়, গণতন্ত্রই  দেশ উন্নয়নের একমাত্র আসল পন্থা। জঙ্গিবাদ সৃষ্টি  করে কখনও ক্ষমতায় আসা যাবেনা। আজ শুক্রবার মাগুরার শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজ তান্ত্রিক দল(জাসদ) অয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন । এ সময় তিনি আরও বলেন, "জঙ্গিবাদের মদদ দাতা খালেদা জিয়াকে পরাজিত করতে সকলকে ঐকবদ্ধ হতে হবে। " সম্মেলন শেষে মো.আতিয়ার রহমান জোয়াদ্দারকে সভাপতি ও মো.আশরাফ আলীকে সাধারন সম্পাদক করে শালিখা উপজেলা জাসদের ৪১ সদস্য বিশিষ্ট  কমিটি ঘোষনা করা হয়। জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের শালিখা উপজেলা শাখার সভাপতি মো.আতিয়ার রহমান জোয়াদ্দারে সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদ আলম, জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, জেলা সদস্য দেলোয়ার হোসেন দিলু, শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী ইসরাইল হোসেন প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন