News71.com
 Bangladesh
 24 Feb 17, 07:41 PM
 265           
 0
 24 Feb 17, 07:41 PM

চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস খাদে পড়ে দুই বৃদ্ধসহ নিহত ৩, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস খাদে পড়ে দুই বৃদ্ধসহ নিহত ৩, আহত ১০

 

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের একটি বাস খাদে পড়ে দুই বৃদ্ধসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী গ্রামের জোহর উদ্দিনের ছেলে এন্তাজুল (৬৫), মৃত রশিদের ছেলে হাসিম (৬০) ও মোড়লটোলা গ্রামের নজরুল ইসলামের ছেলে করিম (৩৫)। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার মাহাডাঙ্গা বিল এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে ।

এই ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মোঃ রফিকুল ইসলাম ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, নয়াদিয়াড়ী গ্রামের প্রায় ৫০জন একটি বাসে করে সদর উপজেলার বাবু ডাইং-এ পিকনিক করে ফিরছিল। এসময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসিট মাহাডাঙ্গা বিলের পানিতে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ৪ জনকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন