News71.com
 Bangladesh
 24 Feb 17, 11:16 PM
 258           
 0
 24 Feb 17, 11:16 PM

জঙ্গি ও আগুন সন্ত্রাসীদের ঠাঁই হবে না বাংলাদেশে ।। তথ্যমন্ত্রী ইনু

জঙ্গি ও আগুন সন্ত্রাসীদের ঠাঁই হবে না বাংলাদেশে ।। তথ্যমন্ত্রী ইনু

 

নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এ দেশ মুক্তিযুদ্ধের চেতনার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এদেশে জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসীর ঠাঁই হবে না। যারা জঙ্গিবাদের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করা হচ্ছে। বাংলাদেশ কখনও জঙ্গি রাষ্ট্র হতে পারে না। আজ শুক্রবার রাত ৮টায় সিলেটে ১০ দিনব্যাপী বেঙ্গল সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

তথ্যমন্ত্রী বলেন, সিলেটবাসী সংস্কৃতিপ্রেমী। বেঙ্গল ফাউন্ডেশনের এ অনুষ্ঠান মুক্তিযুদ্ধের চেতনাকে শানিত করবে। ঢাকার বাইরে এ ধরনের আয়োজন সংস্কৃতির বিকাশে কাজ করবে। বাংলাদেশের সামাজিক-সাংকৃতিক ঐতিহ্য বিশ্বে আলাদা স্বাতন্ত্র্য রয়েছে। সংস্কৃতি লালন করলে হানাহানিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা, প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী ও বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক ফজলে হাসান আবেদীন প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন