News71.com
 Bangladesh
 31 Mar 16, 09:16 AM
 837           
 0
 31 Mar 16, 09:16 AM

আল্লাহর কসম সিটিং সার্ভিস’ আর আল্লাহর নামে চলিলাম’ কিন্তু আল্লাহর নামে চলিলাম বলে চললাম খাদের মধ্যে........সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর বিরক্তি প্রকাশ ।।

আল্লাহর কসম সিটিং সার্ভিস’ আর আল্লাহর নামে চলিলাম’ কিন্তু আল্লাহর নামে চলিলাম বলে চললাম খাদের মধ্যে........সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর বিরক্তি প্রকাশ ।।

নিউজ ডেস্কঃ বাসে যত লোক বসে আছে তার চেয়ে বেশি দাঁড়িয়ে। আবার বাসের গায়ে লেখা ‘আল্লাহর কসম সিটিং সার্ভিস’! আর মুন্সীগঞ্জের পথে আরেক বাসে দেখলাম লেখা ‘আল্লাহর কসম ভিআইপি সার্ভিস’! বাসের সামনে মায়ের দোয়া আর পেছনে আল্লাহর নামে চলিলাম লিখে গিয়ে পড়ে খাদে’। রাজধানী ও দেশের গণপরিবহনের অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে এভাবে বিরক্তি জানাচ্ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 আজ দুপুরে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ১১তম ঢাকা মোটর শো, দ্বিতীয় ঢাকা বাইক শো এবং অটোপার্টস শো উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় বাস মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ঢাকার বাস দেখলে মনে হয় বাংলাদেশ যেন খুব গরিব দেশ । বিদেশিরা এটি নিয়ে খুব লজ্জা দেয় ।

 নতুন বাস নামাতে মালিকদের প্রতি আহ্বান রেখে মন্ত্রী বলেন, আপনারা নতুন বাস নামান আমি পুরাতন লক্কর-ঝক্কর বাস উঠিয়ে দেবো । বাসের সামনে লেখা ‘বাবার দোয়া’, ‘মায়ের দোয়া’ আর পেছনে লেখা ‘আল্লাহর নামে চলিলাম’ কিন্তু আল্লাহর নামে চলিলাম বলে কোথায় চললাম -খাদের মধ্যে? আমি নিজে দেখেছি গাড়ির গায়ে লেখা ‘সিটিং সার্ভিস’ অথচ ভেতরে সিট নেই; লোকজন দাঁড়িয়ে আছেন। এটি সিটিং নয় একটা চিটিং সার্ভিস’- বলেন মন্ত্রী ।

 মন্ত্রী আরও বলেন, ইদানিং কেউ বিশ্বাস করে না বলে লিখে দিয়েছে ‘আল্লাহর কসম সিটিং সার্ভিস! আরেকটা বাস দেখলাম মুন্সিগঞ্জের পথে লিখেছে ‘আল্লাহর কসম ভিআইপি সার্ভিস’! এপ্রিলের শেষ সপ্তাহে মেট্রোরেলের ডিপো নির্মাণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আগামী মাসে র‌্যাপিড বাস ট্রানজিট (বিআরটিএ) গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত কাজ শুরু হবে। ট্রাফিক জ্যাম ও দুর্ঘটনা কমাতে এটাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বনানী পর্যন্ত কাজ এগিয়েছে ।

 যানজট নিয়ে বিরক্তি জানিয়ে মন্ত্রী বলেন, আমি মন্ত্রী নিজেও অনেক সময় জ্যামে আটকা পড়েছি। আমাদের অনেক ভিআইপি আমার চোখের সামনে পতাকা টানিয়ে উল্টো পাশ দিয়ে চলে যান। এটি দেখে কষ্টও লাগে । এক ঘণ্টা দাঁড়িয়ে থাকলেও আমি কখনও উল্টো পাশ দিয়ে যাওয়ার সুযোগ নেইনি। নীতিগতভাবে এটি সমর্থন করি না, কখনও করবোও না। আমরা ভিআইপিরা যদি উল্টো পাশে যাই সাধারণ মানুষ কার কাছ থেকে শিখবে?

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন