News71.com
 Bangladesh
 31 Mar 16, 09:47 AM
 835           
 0
 31 Mar 16, 09:47 AM

এলএনজি টার্মিনাল স্থাপনে চুক্তি স্বাক্ষরিত হয়েছে ।। দেশের প্রথম টার্মিনাল মহেশখালিতে.......

এলএনজি টার্মিনাল স্থাপনে চুক্তি স্বাক্ষরিত হয়েছে ।। দেশের প্রথম টার্মিনাল মহেশখালিতে.......

নিউজ ডেস্কঃ দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি টার্মিনাল (এসএসআরইউ) স্থাপনে পেট্রোবাংলা ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পেট্রোবাংলা কার্যালয়ে আনুষ্ঠানিক এই চুক্তি সই হয়। চুক্তিসই অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানাগেছে দেশের প্রথম এই এলএনজি টার্মিনালটি মহেশখালীতে স্থাপন করা হবে। টার্মিনালটি প্রতিদিন ৫০ কোটি ঘনফুট গ্যাসের সমপরিমাণ এলএনজি গ্যাসে রূপান্তরিত করে জাতীয় গ্রিডে সরবরাহ করবে। আর তেমনটি হলে গ্যাসের সংকট কমবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, দেশে ক্রমবর্ধমান গ্যাস সংকট ও চাহিদা বেড়ে যাওয়ার কারণে ২০১০ সালে এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে কাতার থেকে এলএনজি আমদানি করা হচ্ছে। এ সময় নসরুল হামিদ বলেন, 'এলএনজি আমদানির মাধ্যমে দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি চাহিদা পূরণে সরকারের পরিকল্পনার বাস্তবায়ন শুরু হলো। তিনি বলেন সরকার দেশের বিভিন্ন জায়গায় আরও ৩টি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করে কাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন