News71.com
 Bangladesh
 25 Feb 17, 02:48 PM
 236           
 0
 25 Feb 17, 02:48 PM

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকের মৃত্যু।।

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ ঝিনাইদহ সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। মৃত কলেজ শিক্ষকের নাম এহতেশামুল হক নতুন (৫৫)। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। আজ শনিবার পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ড. অপূর্ব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন