News71.com
 Bangladesh
 31 Mar 16, 09:56 AM
 723           
 0
 31 Mar 16, 09:56 AM

চট্টগ্রামে নির্মিত হবে দেশের অত্যাধুনিক নভোথিয়েটার : গণপূর্তমন্ত্রী ।।

চট্টগ্রামে নির্মিত হবে দেশের অত্যাধুনিক নভোথিয়েটার : গণপূর্তমন্ত্রী ।।

নিউজ ডেস্কঃ বানিজ্য নগরী চট্টগ্রামে প্রায় ২৫০শ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক নভোথিয়েটার নির্মাণ করা হবে। রাজধানি ঢাকার বঙ্গবন্ধু নভোথিয়েটারের আদলে আধুনিক প্রযুক্তি ও নির্মাণশ্বৈলীতে এ নভোথিয়েটার নির্মাণ করা হবে।

আজ বৃহস্পতিবার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন। ইতিমধ্যেই নভোথিয়েটার নির্মাণের জন্য আগ্রাবাদ এলাকায় জায়গা নির্ধারণ করা হয়েছে । আজ দুপুরে মন্ত্রী চট্টগ্রামের পতেঙ্গা ও আগ্রাবাদ এলাকা পরিদর্শন করে প্রাথমিকভাবে আগ্রাবাদ এলাকায় গণপূর্ত অধিদফতরের জমিতে এ নভোথিয়েটার নির্মাণের জন্য স্থান নির্বাচন করেন।

তবে নভোথিয়েটার কারিগরি কমিটি স্থান নির্বাচনের বিষয়টি চূড়ান্ত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা নভোথিয়েটার কারিগরি কমিটির সদস্য। শিগগিরই কারিগরি কমিটি পরিদর্শন করে নভোথিয়েটার নির্মাণের স্থান চূড়ান্ত করবে।

পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ. জ. ম. নাছির উদ্দিন, নভোথিয়েটারের মহাপরিচালক আবুল বাশার মো. জহিরুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য ইউনুস গনি চৌধুরী, গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হুমায়ূন কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন