News71.com
 Bangladesh
 01 Apr 16, 12:11 PM
 757           
 0
 01 Apr 16, 12:11 PM

বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ত্বে জনতা ব্যাংকে ভিন্ন ভিন্ন পদে ২২২৯ জন নিয়োগ শুরু...........

বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ত্বে জনতা ব্যাংকে ভিন্ন ভিন্ন পদে ২২২৯ জন নিয়োগ শুরু...........

নিউজ ডেস্কঃ আপনিও হতে পারেন জনতা ব্যাংকের একজন কর্মকর্তা। জনতা ব্যাংকে ৪টি সব মিলিয়ে মোট ২ হাজার ২২৯ জনকে নিয়োগ দেওয়া হবে বলে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পত্রিকায় ভিন্ন ভিন্ন ৪টি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। এর মধ্যে ৮৩৪ জন এক্সিকিউটিভ অফিসার ছাড়াও অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (এইও) পদে ৪৬৪ জন, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার-টেলার (এইও-টেলার) পদে ৫৩৬ জন এবং অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার-পল্লিঋণ (এইও-আরসি) পদে ৩৯৫ জন লোক নিয়োগ দেওয়া হবে।

এক্সিকিউটিভ অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (এইও) পদ ২টিতে আবেদন ইতিমধ্যে অনলাইনে শুরু হয়ে গেছে। এক্সিকিউটিভ পদের প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ১০ এপ্রিল পর্যন্ত। আর অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (এইও) পদের প্রার্থীরা ১৭ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ পাবে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার-টেলর (এইও-টেলর) পদের প্রার্থীদের আবেদনপ্রক্রিয়া আগামী ৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিল এবং অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার-পল্লি (এইও-আরসি) পদের প্রার্থীদের আবেদন ১০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলবে।

***আবেদনের যোগ্যতা***

এই নিয়োগে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (এইও) এবং অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার-টেলার (এইও-টেলার) প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির (সমমানের সিজিপিএ) ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আর অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার-পল্লিঋণ (এইও-আরসি) পদের প্রার্থীরা স্নাতক বা সমমান পাস হলেই আবেদন করতে পারবেন। একাডেমিক কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট গ্রহণযোগ্য হবে না। সব পদের সাধারণ প্রার্থীদের বয়স ২৯-০২-২০১৬ তারিখে সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৩০ বছর থাকতে হবে। মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।

এসব পদে আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (www.erecruitment.bb.org.bd) অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে। ফরম পূরণ করার নিয়ম ও শর্তাবলি ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত Tracking Number Formটি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র পাঠাতে হবে না। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।

***নিয়োগ পদ্ধতি***

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব লাইলা বিলকিস বলেন, আবেদনের নির্ধারিত সময় শেষে প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের ধাপে ধাপে এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। তিনি বলেন, সাধারণত প্রার্থীদের প্রথমে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এরপর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আবার ২৫ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, আচরণ, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় দেখা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যাই। এসব পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে বিভিন্ন পত্রিকা ও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে।

***বেতন ও সুবিধাদি***

চূড়ান্তভাবে নির্বাচিত একজন অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (এইও), অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার-টেলার (এইও-টেলার) এবং অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার-পল্লিঋণ (এইও-আরসি) জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬ হাজার টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা পাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন