News71.com
 Bangladesh
 01 Apr 16, 03:50 AM
 861           
 0
 01 Apr 16, 03:50 AM

আজ থেকে ঢাকা-রাজশাহী রুটে ফ্লাইট শুরু করছে নভোএয়ার ।।

আজ থেকে ঢাকা-রাজশাহী রুটে ফ্লাইট শুরু করছে নভোএয়ার ।।

নিউজ ডেস্ক : আজ থেকে ঢাকা-রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা শুরু করলো বেসরকারী বিমান সংস্থা নভোএয়ার। আজ সকালে রাজশাহী বিমান বন্দরে কেক কেটে এই নভোএয়ার প্লেনের উদ্ধোধন করেন নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুল রহমান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও জনাব ফজলে হোসেন বাদশা এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় নভোএয়ার উড়োজাহাজ টি সপ্তাহে প্রতি সোম,বুধ ও শুক্রবার ফ্লাইট পরিচালনা করা হবে। রাজশাহী টু ঢাকা রুটের সর্বনিম্ন ভাড়া ৩২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাজশাহী রুটে এই প্রথম ফ্লাইট পরিচালনা শুরু উপলক্ষে প্রথম এক মাস একটি টিকেট কিনলে আরেকটি টিকিট ফ্রি দেওয়া হচ্ছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে নভোএয়ার এর প্রথম ফ্লাইটটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন