
নিউজ ডেস্কঃ কালবৈশাখী ঝড়ে সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যাওয়ার টানা সাড়ে আট ঘণ্টা পর বরিশাল শহরে বিদ্যুৎ ফিরেছে । বরিশালের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইখতিয়ার উদ্দিন আজ শুক্রবার বলেন, রাতের ঝড়ের সময় নগরীর বিভিন্ন স্থানে তার ছিঁড়ে গেলে বিতরণ লাইনে সমস্যা সৃষ্টি হয় । এ কারণে রাত ৩টার দিকে শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। লাইনের ত্রুটি মেরামতের পর বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয় ।