News71.com
 Bangladesh
 01 Apr 16, 03:55 AM
 655           
 0
 01 Apr 16, 03:55 AM

চট্টগ্রাম ও কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত ।।

চট্টগ্রাম ও কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত ।।

নিউজ ডেস্কঃ টানা বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার কারণে চট্টগ্রাম, পায়রা সমুদ্র বন্দর এবং কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। চট্টগ্রামে আজ শুক্রবার সকাল নয়টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

পতেঙ্গা আবহাওয়া অধিদফতরে দায়িত্বরত মো. রুবেল সংবাদমাধ্যমকে বলেন, মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরসমূহের ওপর ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দর এবং কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, শুক্রবার সারাদিন থেমে থেমে বৃষ্টিপাত হবার সম্ভাবনা আছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন