
নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তবে তপ্ত গরমে কিছুটা স্বস্তিও ফিরেছে। বরিশালে ঝড়ের সময় আড়িয়াল খাঁ নদীতে নৌকা ডুবে একজন নিখোঁজ হয়েছেন। তার সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস। এদিকে কালবৈশাখীতে দপদপিয়ার গ্যাস টার্বাইন এলাকার বিদ্যুতের তার ছিঁড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকে নগরীর বিদ্যুৎ সরবরাহ।
এছাড়াও দিনাজপুরে রাতের পর সকালেও ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে দেখা গেছে উত্তরের জনপদ দিনাজপুরে। প্রচণ্ড গরমের পর এই বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে দুর্ভোগে পড়েছেন ভাসমান ছিন্নমূল মানুষেরা। এছাড়া রাজশাহীতেও রাতে বজ্রপাতসহ প্রচণ্ড ঝড় হয়েছে। তবে কোথাও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।