News71.com
 Bangladesh
 01 Apr 16, 07:35 AM
 701           
 0
 01 Apr 16, 07:35 AM

সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষা জাতির অস্তিত্ব রক্ষা ।। জনপ্রশাসন মন্ত্রী

সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষা জাতির অস্তিত্ব রক্ষা ।। জনপ্রশাসন মন্ত্রী

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সংখ্যালঘুরা নির্যাতিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে বসে থাকবেন এটা ভাবার কোন কারণ নেই। সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষা জাতির অস্তিত্ব রক্ষা। তাদের অস্তিত্ব বিপন্ন করে আমিও নিরাপদ থাকবো এটা হতে পারে না।

আজ দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি । সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন