News71.com
 Bangladesh
 02 Apr 16, 12:35 PM
 744           
 0
 02 Apr 16, 12:35 PM

চলন্ত বাসে গণধর্ষণ, আটক ৩

চলন্ত বাসে গণধর্ষণ, আটক ৩

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মধুপুরে বিনিময় পরিবহনের একটি চলন্ত বাসে গতকাল সকালে এক গার্মেন্টসকর্মী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় গতকাল রাতেই এলেঙ্গা বাজার এলাকা থেকে ওই বাসের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। গণধর্ষণের শিকার ওই গার্মেন্টসকর্মী বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

পুলিশ বলেন, বৃহস্পতিবার ওই গার্মেন্টসকর্মী গাজীপুর থেকে তার খালার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী দত্তপাড়ায় বেড়াতে যায়। পরে গতকাল সকালে গাজীপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে বিনিময় পরিবহনের একটি বাসে ওঠে। এসময় বাসটির চালক ও চার স্টাফ তাকে একাই নিয়ে রওনা দিলে পরে বাসটি গন্তব্যে না গিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের দিকে যেতে থাকে। এতে তিনি জিজ্ঞেস করলে বাসের স্টাফরা তাকে মারধর করে ও সব জানালা-গেট বন্ধ করে দিয়ে তাকে গণধর্ষণ করে বাস থেকে নামিয়ে দেয় ।

খবর পেয়ে তার স্বামী তাকে উদ্ধার করে। তিনি দুপুরে এ ঘটনার বিচারের দাবিতে টাঙ্গাইল শ্রমিক সংগঠনের কার্যালয়ে গেলে সেখানে ধর্ষকরা সবাই উপস্থিত ছিল। এ ঘটনার মিমাংসার জন্য ৬ই এপ্রিল দিন ঠিক করেছেন শ্রমিক নেতারা। পরে তার স্বামী তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন । এ বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. রেহেনা পারভীন বলেন, মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট পেলেই বিস্তারিত বলা যাবে ।

টাঙ্গাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ভুঁইয়া বলেন, এ ঘটনায় ধনবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে রাতেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের খুব দ্রুত গ্রেফতার করা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন