News71.com
 Bangladesh
 02 Mar 17, 09:41 AM
 294           
 0
 02 Mar 17, 09:41 AM

মহেশখালীর দাসিমাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫শ ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।।

মহেশখালীর দাসিমাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫শ ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।।

 

নিউজ ডেস্কঃ মহেশখালী পৌরসভার পুটিবিলা দাসিমাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫শত ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। সে পুটিবিলা এলাকার সদ্য ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার হামিদার পুত্র আবু বক্করের স্ত্রী এবং শুক্কুনির ভাবী। গ্রেপ্তারকৃত নারীর নাম জোহরা খাতুন ওরফে জুয়া খাতুন। মহেশখালী থানা পুলিশের এস আই মিনহাজ, এ এস আই সনজিব দত্ত, কনস্টেবল মিটন বনিক, সোহাগ দে ও নাহিদার নেতৃত্বে ১ই মার্চ রাত ৯টায় তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার স্বামী আবু বক্কর পালিয়ে গেলেও তাদের ব্যবসায়ীক দোকান থেকে জোহরা খাতুনকে আটক করা হয়। এ সময় জোহরা খাতুনের নিয়ন্ত্রনে থাকা ১৫শত ইয়াবা উদ্ধার করে পুলিশ। পুটিবিলা দাসিমাঝিপাড়া এলাকায় ইয়াবা আর মাদকের স্বর্গরাজ্য পরিনত করার জন্য হামিদা, শুক্কুনি, বাবুল, জোহরা গংরা প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছিল। এ নারীর বিরুদ্ধে মহেশখালী একাধিক মামলা রয়েছে। মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ ইয়াবা উদ্ধারে সত্যতা নিশ্চিত করে বলেন, পুটিবিলার দাসিমাঝিপাড়া এলাকাটি মাদকে ভরপুর। এলাকাটিকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন