News71.com
 Bangladesh
 02 Mar 17, 09:49 AM
 253           
 0
 02 Mar 17, 09:49 AM

গোপালগঞ্জের কাশিয়ানিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে আহত ৫ ।।

গোপালগঞ্জের কাশিয়ানিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে আহত ৫ ।।

 

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আজ বুধবার রাত ৯ টার দিকে কাশিয়ানি উপজেলা সদরে রঞ্জনের চায়ের দোকানে এ হামলা ও সংঘর্ষের ঘটনাটি ঘটে । স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলাকায় ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান ও করম আলী সিকদারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জের ধরে রাত ৯ টার দিকে রঞ্জনের চায়ের দোকানে করম আলী সিকদারের লোকজন চা খাচ্ছিলেন। সে সময় বর্তমান চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খানের সমর্থকরা করম আলী সিকদারের সমর্থকদের উপর হামলা চালালে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। হামলা ও সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয় ।

আহতদের মধ্যে রেজাউল সিকদার, ইনামুল সিকদার ও তুহিন খান মারাত্মক আহত হয়েছে বলে জানা গেছে। কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী নুর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান এলাকায় আধিপত্য নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তিনি আরো জানান কোন ককটেল বিস্ফোরণ হয়নি তবে পটকা ফোটার শব্দ শুনেছি। এখন পরিস্থিতি শান্ত। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খানের সাথে তার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন