News71.com
 Bangladesh
 02 Mar 17, 09:50 AM
 263           
 0
 02 Mar 17, 09:50 AM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জগন্নাথপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত....

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জগন্নাথপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত....

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জগন্নাথপুরে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। নিহতরা হচ্ছে নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামের আব্দুল হক ও তার সহযোগী কাজুলিয়া গ্রামের ইয়াছিন । নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, আজ বুধবার রাতে উপজেলার জগন্নাথপুরের সাবেক মেম্বার সেন্টু মিয়ার বাড়িতে ডাকাতি করতে গেলে লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয় এবং দুই ডাকাতকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়। এ সময় জনতার গণপিটুনিতে দুই ডাকাত গুরুতর আহত হয়। তাদেরকে নবীনগর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানান, আব্দুল হকের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ ৯টি মামলা রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন